নদী
অনেক নদী শুকিয়ে যায়
অনেক নারীর মতো
নদী পথে রোজ দেখি
মানুষ বুক ডুবিয়ে
স্নেহতাপ
তুলে নেয়
তার বুকে
যেন প্রিয় নারীর কাছে
অনেক উপোসে সে
জল করে গেল
গর্বিত মানুষও
হায়
বোঝে না
নদীর মতো নারীও
পদে পদে
বাঁক নিতে থাকে
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন