সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

মে, ২০১৭ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

সম্পাদকীয় ১/৬

একটু দেরিতেই বেরুলে। দুদিন দেরি। আসলে কোনো একটা বিষয়ে আগ্রহ তীব্রতর হলে তার দেরিটা কোনো কারন হয়না। আগ্রহটাই আসল। শূন্য তাপাঙ্ককে যারা ভালোবাসেন তারা নিশ্চয় এই দেরি হও...

ধারাবাহিক গদ্য (পর্ব - ৪) : অনিন্দ্য রায়

আমাদের নব্বই, আমাদের হইচই নব্বইয়ের শুরুতে, তখন বেশ জনপ্রিয় হয়েছে ক্যুইজ, সিদ্ধার্থ বসুর প্রভাবে হয়ত। আর যে বেশিরভাগ ক্যুইজ অনুষ্ঠানেই একটা প্রশ্ন ছিল কমন, যার উত্তর হত, র...

তরুণ কবির সাক্ষাৎকার : ইন্দ্রনীল তেওয়ারী

আমি আজও ছাপানো পত্রিকার পক্ষে : ইন্দ্রনীল তেওয়ারী (প্রথম দশকের তরুণ কবি ইন্দ্রনীল তেওয়ারীর সঙ্গে রাখঢাকহীন আড্ডায় প্রথম দশকের আরেক তরুণ কবি শুভম চক্রবর্তী) শুভম চক্রবর্তী : কেমন আছো কবি ইন্দ্রনীল তেওয়ারী? ইন্দ্রনীল তেওয়ারী : কবি! কবে কে মোরে, শবদে শবদে বিয়া দেয় যেই জন। অ্যাঁ! এদিকে নিজেরই বিয়ে হচ্ছে না আবার বলছ ঘটকালি করি? এ আচ্ছা ঝকমারি। তবে আছি ভালো। শুভম : কিছু লোক থাকে যারা আজন্ম কবিতায় নিবেদিত। আর কিছু লোক ঘরসংসার- চাকরি বাকরি সমস্ত গুছিয়ে কবিতা লিখতে আসে। তুমি দ্বিতীয় দলের লোক। এ ব্যাপারে তোমার নিরপরাধ স্বীকারোক্তিও প্রত্যক্ষ করেছি। কি বলবে এ বিষয়ে? ইন্দ্রনীল : হ্যা। আমি দ্বিতীয়  দলের লোক। বস্তুত আমার মতে বাংলাভাষায় যারা কবিতা লিখবে তাদের আমি বলব আগে খাওয়া পড়ার একটা পার্মানেন্ট ব্যবস্থা করে নাও তারপর লেখ। দেখো এরকম বলার কিছু কারন আছে। একটা তো আন্দাজ করতেই পারো। কবিতা লিখে টাকা পয়সা নেই একেবারেই। অমূল্য বলে অ মুল্যে নেয় লোকে। এছাড়াও প্রধান কারন কিছু আছে। আসলে কবিতা একটা নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া। আমার  মতে প্রতিটি মানুষের ভেতরে কবিতা চলতেই থাকে। এবার কবি শুধুমাত্র কব...

ধারাবাহিক ব্যাক্তিগত গদ্য (পর্ব ১) : শুভম চক্রবর্তী

[এসংখ্যা থেকে শুরু হল প্রথম দশকের তরুন কবি শুভম চক্রবর্তী'র কলমে " ধারাবাহিক ব্যক্তিগত গদ্য "। এই সংখ্যায় নতুন ধারাবাহিকের প্রথম পর্ব দেওয়া হল ।] পছন্দপুর ১ কে জন্মায়,হে ...

প্রিয় তরুণ কবি : তথাগত দত্ত

জ্যাকপট চরিত্রবিহীন পাখি রাত হলে উড়ে যায় লাল আঙ্গিনায় লৌহময় পাথরের নিশাচর জলমগ্ন মন তারও গভীরে আমার শরীর থেকে ঝরে পড়া ঘাম ধীরে ধীরে খনিজ তেলে পরিণত হলে পুড়তে থাকে মজ্জ...

গদ্য কবিতা : প্রসূন প্রামাণিক

শিকড় কত নিচে গেলে শিকড়ের বাপ ও মায়েরা থাকে? উত্তর খুঁজতে চেয়ে ভূকেন্দ্রে এসে দেখি সবকিছু দোদুল্যমান, আর স্বয়ং ঈশ্বর আকাশের দোহাই দিয়ে ঘামটি মেরে বসে। এখন ওজনহীন আম...

গদ্য কবিতা : সুকান্ত দে

ডাব তুই হয়তো বাসের জন্য দাঁড়িয়ে আছিস। চুপিচুপি একটু গা ঘেষে দাঁড়াই। যাতে তুই একটু ঠেস দিতে পারিস। তোর ফাইল ব্যাগ একটু ধরি। তুই বলবি -- আ : হাত দুটো একটু ছড়াই, বলে সত্যিই ছড়িয়ে ...

নির্বাচিত তরুণ কবি : রাহুল গাঙ্গুলী

রাহুল গাঙ্গুলী : রবীন্দ্রনাথ-কল্লোল-হাংরি পার করে শূন্য বা শূন্য পরবর্তী বর্তমান দশকে দাঁড়িয়ে যে সব কবিরা এ সময়ে থেকেও সময়কে অতিক্রম করে আগামী বেশ কিছু বছর পরের সমাজমনস...