একা
একা হয়ে যাওয়া বাড়ির নাম দিলাম তপতী
কলমের ডাক নাম রাখি সু
রাস্তা ছাড়া ভীষণ একা দেবাশিস
এক একটি নি:সঙ্গ সাইকেলরিকশা
অপেক্ষা হাতে দাঁড়ায়
তুমি এক এক করে
সাজিয়ে রাখো একা
আমি একাকার হয়ে যায়
আদরে আদরে শংখ লাগে
নেমে যায় জোয়ার
আনন্দের আলাদা গন্ধ আছে
একা একা আসে একাকীর কাছে
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন