ইনসেট এর তিনটি কবিতা
১
গাঘোর অবস্থায় কখনও বেরোলে দেখবে
লাইটহাউস এ অসুখী কুয়াসা ও ঘাম
তোমার দিকে হাত বাড়িয়েছে...
২
তুমি কেবলই ভিজে উঠছো, সন্দেহে
এটা ঘটনা! আমরাই তো বিমূর্ত হচ্ছি ক্রমশ
চোখের জলে, ঈর্ষা লুকিয়ে বেড়ায়...
৩
ইনসেট হয়ে ওঠার আগে এই একটি
স্বীকারোক্তি, লিখে দাও সেন্স অর্গান
জাস্ট, আসছি বললে; ফটোশ্যুট ম্যাজিক ও বাস্তব...
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন