মৌলিক দুঃখ
আমারও কিছু মৌলিক দুঃখ আছে
রাষ্ট্র, সমাজ, রাজনীতি, প্রেম পিছনে ফেলে
মানুষের হিসাবে মৌলিক কিছু দুঃখ
সেই দুঃখের কাহিনী কিছুই নেই
তার শৈশব নেই, যৌবন নেই
তোলপাড় করেনা পাহাড়ি ক্ষরস্রোতা নদী
শুধু আছে বিষাদের গহীন এক বিস্তার
যা চুঁইয়ে চুঁইয়ে নিখুঁত ভিজিয়ে দেয়
কবি নামের আপাদমস্তক অবয়বটিকে
ইমরাজ নামের অর্থ কি
উত্তরমুছুনইমরাজ অথ
মুছুন