হারের উক্তি
উড়ন্ত ডানা, রোদ ঝলমলে দুপুরে
হালকা বয়ে যাওয়া শীতল হাওয়া-
হৃদয়ের স্পন্দনে পাখিটার বুক দুরুদুরু;
সুদূর ভবিষ্যতে নদীর কলতান
অতীতের স্মরণে সোনার মালঞ্চ
শুভ্র তুই মৃত ক্যানভাসে
বেশ ফুটিয়ে তুলেছিস ছবিটা।
জিতেও হেরে গিয়েছি রে তোর কাছে ।
কর্কট
মানুষটি ভীতু নয়;
যখন কাল রোগ তাকে চেপে ধরে
কোন রাস্তা থাকে না বাঁচার,
কর্তব্য থেকে পিছিয়ে না এসে
আরও কিছু দিন বাঁচতে চায় সে।
জীবনে প্রথম পায়ে ধরে ডাক্তারের
আমি বাঁচতে চাই
আমি বাঁচতে চাই
আমি বাঁচতে চাই।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন