একদিন
একদিন ভুলে যাবো আমাদের গান।
প্রতিটি অক্ষরে ঢুকে যাবে ঝিরিঝিরি শীত, নরম কম্পন।
কবিতা অবশ হবে, বুকে গেঁথে বসে যাবে দৃঢ় পূর্ণচ্ছেদ।
মুছে যাবে সব প্রিয় সুর।
তুমিও নিয়ম করে অন্ধকার ঘরে পাশ ফিরে শোবে।
একদিন কাঁপা কাঁপা হাতে নিভে যাবে সমস্ত বইএর পাতা।
আন্দোলন
কাল সারারাত বৃষ্টি হয়েছে
জমে আছে সব।ছাদে,কার্নিশে
জলের ফোঁটার মত টুপ করে ঝরে পড়ে ভিড়।
ছড়িয়ে যায়।
আবার একা হয়ে যাবো আমরা সবাই।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন