স্পর্শ
মায়াস্তনে ভেসে উঠছে গান
ওষ্ঠে দুর্বল আর্তনাদ....
চাহিদা বরাবর কুন্ঠার অক্ষত কিছু লিপি
ছুঁয়ে যেতেও হাত ফেরায়
স্পর্শ কখনত্ত কাতর হয়ে পরে সম্মতির চৌকাঠে।
কন্যাভ্রূণ
কেটে যাচ্ছে নাড়ি
সমুদ্রের নষ্ট নুন,ছড়িয়ে দিচ্ছি নির্ধারণ,অসময়ের আগন্তুক ভ্রূণে শিশ্নের সাঁকোয় উল্লাস ছলকে ভুল কেটে কেটে কন্যা দায় বেঁধে দিচ্ছি শতাব্দীর শরীরে....
ছোট কিন্তু জোরালো৷প্রথমটি নজর কাড়লো বেশি৷তবে 'পরে' বানানটি ভুল আছে৷আর 'ওষ্ঠে'-র জায়গায় ঠোঁটে ব্যবহার করলেও হতো৷ভালো লাগা রেখে গেলাম৷
উত্তরমুছুন