ম্যানহাটান
দেখছো না কতদূরের ভালোবাসা নেহাতই একচামচ
আনারজানের জন্য তাও লিখে দিয়েছি
এবার আঙুল হতে পারবে তো
চুপ কর , হাওয়া ম্যানহাটান
শরীর প্রয়োগে কসম দিয়েছো
এতরাত্রে কে বা নিষেধ টপকাবে
শূন্যের বৃহত্তম সংখ্যা শুনলাম আপেলফল
নিশানা করে তাও স্পষ্ট করেছো
চরিত্র স্বপ্ন দেখায় বিবিধ তুফান
স্বেচ্ছা-প্রয়োগে আর যাবো না ডিয়ার
কিছুটা অতিরিক্ত জীবন এখানে তোমার
অজানা নয়
দুশ্চরিত্র হাওয়াইচপ্পল একাই কাঁদে রাতে
চশমা ঘুরিয়ে কিছু দেখছে না চোখ
বলো তো উন্নতি হচ্ছে তোমার পাঁজরে
অসত্য কি এও
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন