দুই মুখ
একটা ট্যাবলো,
কিছু হাসিমুখ,
তার পাশেই কানে ভেসে আসে কোলাহল
একটা আর্তি—
"মাস্টারমশাই,জানেন তো..."
জানতে হয়,
আবার ভান করতেও...
বনের মোষ তাড়াতে ক'জনই বা পারে!
তারপর দেখি সুমিকে,
প্রথমা কন্যা,
আলুথালু বেশ,
সিঁথিতে দিন তিনেকের বাসি স্ট্যাম্প,
"মাস্টারমশাই,জানেন তো..."
হিসেবটুকু বুঝে নিয়ে রওনা হয় সুমি,
পাশ দিয়ে বেরিয়ে যায় আরেকখানা ট্যাবলো...
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন