ধোঁয়া ...
আবছা হয়ে আসছে
এটা ব্যক্তিগত নয়, দরজা
যতক্ষণ বন্ধ ছিলো
দুজন দুজন,গোপন, নিভৃতচারী
আলোকপাত অথবা চোখ আটকে যাওয়া-
দুটোই এক
আমি শব্দ করতে চেয়েছিলাম
পাখি জাগানোর মতো
তুমি বন্ধ করে দিলে দরজা
একা একা...
চৌকাঠে ঘুম এসে বসে থাকে ।
সন্দেহরাত আর অধিকার
চাইলেই কি সজোরে ঢোকা যায়...
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন