ধারণা : দিন এবং দিনের ইনিংস
আমি একটু নিজেকে সাজানোয় মন দিলেই
এই শহর আমায়
ভুলে যাওয়ার প্রস্তুতি সেরে নেয়
সাময়িক ভাবে নিজে থেকে বরখাস্ত করে প্রকৃতির দল
কিছু কথা গোপনতা ভুলে যায়
কিছু কথা স্ট্রেট ড্রাইভের পথ ভুলে যায়
এভাবেই রোজ নিজেকে দিয়ে খেলিয়ে নিই
এক একটা নিত্য নতুন ইনিংস
আর নিজেকে আবার নতুন করে
গড়ে তোলার মশলা খুঁজতে থাকি
বেশ
উত্তরমুছুন