পারলাম না
হালে পানী ঠেকলে নৌকা বেশ জোরেই চলে | ভালোবাসাকে ইনভার্টেড কমায় রেখে খেয়া পার হলাম | প্রতিটা মোম থেকে
কামনা গলে যায় |একটু আধটু বিড়ি ফুঁকলেও শান্তি |
ঋতুর জনপ্রিয়তা বেড়েছে |ঋতুমতী হওয়ার পর ফুলছে পৃথিবী |ঝলসানো মাংসের একটু প্যাটান চেঞ্জ করেছি |হস্তমৈথুন থেকে বারবার কেঁপে কেঁপে উঠছি |সঙ্গমের তৃপ্তি কমলালেবু থেকে গড়িয়ে পড়লো |
কলা খেতে খেতে জিম করছি |ডিম ফুটে আজও বাচ্চা বের হয় |ডাবের ভিতরে শাঁসের রহস্য নিউটন জানতো না |আপেল নিয়েই খেলে গেলো |
রেডিয়াম জুড়ে মাদাম মাদাম |পিয়েরের গর্ভে বিস্ফোরণ | অঙ্কের হিসেব হিউ-য়েন-সাং এর ঝুলি ভরা |সিরাজ-উদ-দৌল্লার মাস্টার ক্লাইভ ছিল |
ছাগলের নাদি জুড়ে পরিবেশবিদ্যা |মেন্ডেলের সূত্ৰ আর কাজে লাগে না |
হাত দিয়ে গ্লোব ঘুরিয়ে দিলাম |পৃথিবীকে কেন পাচ্ছি না |
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন