কোন খেলা যে খেলব কখন
শাদাপাতার সামনে বসে থাকছি আর অন্যের সমূহসহ উড়ে যাচ্ছে
একাগ্র সম্ভাবনা |মানুষকে রেখে যেভাবে হাঁটে মানুষ |নৈঃশব্দ্যে
নিরুপায় |এই নির্মোচন তবে |সকাতর নৈবেদ্য |এভাবেই সব আলো
পেরোয় অক্ষরের সীমা এবং একের আনন্দে অনেকের আঁকিবুকি |কিছুই
সত্য নয় যেন |সুলগ্ন সাত্ত্বিক |কেবল ঐশ্বর্য |দায়ভার |বইতে বইতে
স্রোতের নাম সহচর |ধাবমান সঞ্চয় |কোথায় সেই নাব্যতা, যেখানে
কোনও চরণে নেই ক্লান্তি ?অন্ধকারের পিছনে আরাধনা ?দুই ওঠে
আর নামে দীর্ঘ---এ নিয়মে কেউ দাঁড়াচ্ছি না আপাতত |শোনাচ্ছি না,
সে ছাড়া যোগ নেই |নিশ্চিত জন্মান্তর |
তোমার পাতাল লিখছে ওই আমার প্রলাপ…
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন