ডাউনট্রেন
সকাল আটটা-পাঁচ -এর আপ ব্যান্ডেল কাটোয়া লোকালে
আমি ফিরোজা বেগমের নজরুলগীতির পাশে বসে থাকি
।
বুকপকেটের ইনহেলার শ্বাস অসুখের ডালে
বেসুরো হকার জামা মেলে রাখে
।
অতুল রায়ের বীরগাথা পঞ্চদশ ভূমিতে
রঙীন গেঁথে ছিল একমাথা সাদা চুলের চাকায়
।
সেখানে আঙটি বদল ড্রয়ারে একটি
বিনা চিকিৎসায় মৃত্যু ভাঁজ করে রাখি
।
চিতার আগুন সেদিকে উড়ে যায় যেদিকে ডাউনট্রেন থামে
।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন