বিন্দুমাফিক
১
আসক্তি একটা অসহায়তা
অসহায়তা একটা নেশা
২
তুমি ভান করেছ বলেই
আমি অজ্ঞাত থাকি নি আর
৩
হিসেব একটা ক্রম
যা দিয়ে জীবনের ক্ষয় দেখে ফেললাম
৪
নিয়ম একটা ধারাবাহিকতা বলে
কোনো কিছুই যথাযথ হবে না কখনো
৫
অভ্যাস আস্বাদনের গতি
তাকে ঘোরালেই ঘুরে যায়, দেখো...
৬
অপরিহার্য নও বলে
মৌলিক চাহিদারা আগে থেকেই মুখ্য একক
৭
তোমার গতিবিধি আমায় সংশোধনী দিক
তোমার পাপই আমার পুণ্যের ধাপ
৮
যা কিছু ধারারেখার মতো
তাদের জন্য কোনো প্রতিস্থাপন ভালো নয়
৯
এখন প্রতিদিন প্রলাপ বকার পর
নিজস্ব শান্তি দেখলে অবাক লাগে
১০
উন্মাদ হওয়ার পর
স্থিতাবস্থাকে প্রকৃত চেনা যায়
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন