গল্পের শেষ
গাছের সঙ্গে কথা বলতেই
একটা ঘুড়ি এলো তার ডালে
আকাশের গল্প বলতে
তারপরে দুজনেই ভোকাট্টা
মোবাইলে দুজনের ছবি দেখিয়ে
যাকেই জিজ্ঞেস করি
সে আকাশ দেখায়
উড়োজাহাজে চড়বার শখ
পূরণ হলে
ঠিক খুঁজে নেব
তারাই বলে দেবে আদৌ গল্পের
কোনো শেষ ছিল কি না
কালো চোখ সাদা চোখ
মেঘ আর রোদের মাঝখানে বসে
কিছু ব্যক্তিগত গাঁথি আর কখন
দেখি আগুনের পর বৃষ্টি নেমে
একলা লিখে যাচ্ছি হারানো সময়
ধূলো মরে গেলে কিছু পায়ের ছাপ
পড়ে যায় আর কিছু হলুদ পাতা
মিশে যেতে যেতে অদৃশ্য হয়ে হারিয়ে গেলে
কিছুই থাকে না আর কিছু করারও
অন্ধকার মুঠোয় নিয়ে বসে
কিছুটা আলোর থেকে দূরে
দেখছি শোকের চাদরের ওপর
অসংখ্য তারা বিছিয়ে
শূন্যতার ভিতরে শুধুমাত্র শূন্যতা নয়
কিছু থাকে নজরে পড়ে না সাদা চোখে .........
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন