হাতিয়ার
খুব ছোটো থেকেই
আমরা নীতিশিক্ষা দিয়ে থাকি
'চাঁদ শেখালো হাসিতে মেদুর
মধুর কথা বলতে'
অন্যের জন্য জীবন উৎসর্গ করো
রক্তদান জীবন দান কিম্বা চক্ষুদান ইত্যাদি
আসলে প্রথমেই আমরা
জীবনের সুগন্ধগুলি ছেঁটে দি
কোনো অনুভূতি ছাড়াই বড়ো হয় জীবন
অনেকে অবশ্য নিজের ঢাক নিজেই পেটান
তবে গলাবাজি কবির কাজ নয়
অশ্বমেধের ঘোড়ার সামনে
কবিরাই রুখে দাঁড়ায়।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন