সম্পর্ক
কিছু সভ্যতাকে পুড়িয়ে দিও, কিছু সভ্যতাকে আগলে রেখো... অনুভূতির তীক্ষ্ণতা দিয়ে সুচারু চুমুতে কাব্যরস স্তরভেদ করে আছে ম্যাজিক আয়নার বিস্ময়ে। চুনির মধ্যে জমিয়ে রাখা আসন্ন সন্ধ্যার কাল। পর্দা সরে নাইট স্বপ্ন এখন লাইব্রেরী ক্যাটালগে ধুলোপড়া । মনে পড়ে উষ্ণতার মাধুর্যে নিস্তরঙ্গ পুকুর কালো জলে আদল খুঁজচ্ছে। জরির কাজে অনন্ত, আদি আকাশ আচ্ছন্ন করছে পার্থিব সমাজ। শতাব্দীর দৃষ্টিবিনিময়ে একবার রহস্য ফেরারি হোক দ্বীধাহীন প্রেমে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন