সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

দিশারী মুখোপাধ্যায়

আমার ঠিকানা

রাস্তা খুঁজে না পেয়ে ক্লান্ত হয়ে হাঁটছেন এলোমেলো 
ক্লান্ত হবেন না 
হাঁটতে থাকুন , এলোমেলোই হোক না 
কারণ রাস্তাও আপনাকে খুঁজছে 
একদিন না একদিন তাকে পাবেনই

যখন যেখানেই রাস্তা খুঁজে পাবেন 
জানবেন তার ধারে কাছেই আমার বাড়ি 
সেই রাস্তা যদি চতুর্দিকে থেকে শতমূলি হয় 
উপরে যদি আকাশ থাকে 
আপনার মাথার এলোমেলো চুলে যদি হাওয়া লাগে 
কাঁটা জাগে শরীরের লোমকূপে 
যদি চোখ বুজে আসে স্বপ্নে 
স্ফীত হ'য়ে ওঠে হরতনের ভেতরের নীল সমুদ্র 
তবে জানবেন আপনি আমার বাড়িতে পৌঁছে গেছেন 
যদি রাস্তার কাঁটা বা পাথরে 
আপনার পায়ের পাতা থেকে বার হয় নোনা আস্বাদন 
জানবেন আপনি তখন আমার সামনে 
তার প্রমাণ , আয়নার সামনে দাঁড়ালে দেখতে পাবেন নিজেকে

আর একটা কথা আপনার জানা খুব জরুরি 
আমি স্বপ্নের একটাই ক্যাটাগরি ঠিক করেছি 
সে স্বপ্ন শুধু সুন্দর 
আপনার মতোই

কাল আপনি ছিলেন শান্তিনিকেতনে 
কারণ ওটাই আমার এক এবং একমাত্র ঠিকানা 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কবিতা বিষয়ক গদ্য : অনিন্দ্য রায়

ন্যূনতম কবিতা lighght শুধুমাত্র এই সাতটি অক্ষর লেখার জন্য কবিকে দেওয়া হল ৭৫০ ডলার। আজ নয়, গত শতকের ষাটের দশকের মাঝামাঝি। পৃথিবীর সব চে দামী শব্দ। আর বিতর্ক এখানেই। শব্দ? কী অর্থ এর? আবার যিনি লিখেলেন তিনি তো একেই বলছেন কবিতা, এই কটি অক্ষরসমষ্টিকে। তা প্রকাশিতও হচ্ছে, সংকলনে নির্বাচিত হচ্ছে। একটা সাদাপৃষ্ঠার মাঝখানে lighght এইটুকু ছাপা, এইটুকুই, একে বলে কবিতা ? ম্যানহাটন শহরে তখন শরৎকাল।  সালটা ১৯৬৫। সে এক সন্ধ্যা। বছর  বাইশের এক যুবক নিজের টাইপ রাইটারে  lighght এইটুকুই টাইপ করেন। কী এটা? বানান ভুল, হ্যাঁ,  light  শব্দটির মাঝে এই দুটি ব্যঞ্জনবর্ণকে ঢুকিয়ে দেওয়া, আর তাতেই নাকি  ব্যঞ্জনা । শিকাগো রিভিউ পত্রিকায় প্রকাশিত হয় কবিতা হিসেবে। এবং তা স্থান পায় The American Literary Anthology-র দ্বিতীয় খণ্ডে, অবশ্যই কবিতা হিসেবে। এই সংকলন সম্পাদনা করেন National Endowment of the Arts(NEA) –এর পক্ষে George Plimpton। NBA-এর সিদ্ধান্ত মতো সংকলনটির প্রত্যেক কবিই পান ৭৫০ ডলার। সেই হিসেবে lighght-এর রচিয়তাও।  শিকাগো রিভিউ নিজে২৫০ ডলার রেখে দেয় আর বকিটা পেলেন কবি। ম...

পাগল পাঠক (কবিতার পাগলামি)

কবিতার তুমুল পাগলামি কাকে বলে সেটা অনেকেই জানেন। তবুও কবিতার সীমাহীন পাগলামির জন্য কবিতার সমস্ত পাগলরা ফেসবুক বা মুখবই এ সার্চ করুন "পাগল পাঠক" পেজটি। এই পেজটি পাগল কবিতা পাঠকের নিজস্ব দুনিয়া। বন্ধুরা যারা পেজটি লাইক করছেন তারা নিজের প্রিয় কবিদের কবিতা পোস্ট করুন। অনুরোধ নিজের কবিতা পোস্ট করবেন না। বিস্তারিত জানতে ফেসবুকে পেজে আমাদের পেজে যান।

গদ্য কবিতা : সুকান্ত দে

ডাব তুই হয়তো বাসের জন্য দাঁড়িয়ে আছিস। চুপিচুপি একটু গা ঘেষে দাঁড়াই। যাতে তুই একটু ঠেস দিতে পারিস। তোর ফাইল ব্যাগ একটু ধরি। তুই বলবি -- আ : হাত দুটো একটু ছড়াই, বলে সত্যিই ছড়িয়ে ...