বিবাহবাসরে
প্রেম
তোমার আমার বিয়ে
দূরে কোথাও
কোনো যুগে হয়ে গ্যাছে
অসমাপ্ত বিবাহ বাসর
হাওয়ায় উড়ছে বিবাহমঙ্গলধ্বনি
তুমি খুব লাজুক চোখে
লুকিয়ে আছো
পান পাতার আড়ালে
তারপর বেহাগ হাওয়ায় উড়ে যাচ্ছে দ্যাখো
আমাদের দৃষ্টিবিনিময়
প্রেম
আমাকে পুড়িয়ে ফ্যালো
তোমার লাজুক রাগে
বেবাগি আমাকে উড়িয়ে নিয়ে চলো
আবার
আমাদের বিবাহবাসরে
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন