সবুজ বারান্দার চুক্তিসমূহ
উত্তেজক খবরের অংশটি টেকসই
যেমন বক্তাহীন ছুরির খেলা
মোরগের পায়ের নীচে
ভিজে যাওয়ার মতো অদম্য
প্রিয় মহাশয়
আমি দেখেছি কিভাবে আলোকিত অংশে
সুস্থতার চেয়েও সমতল
বন্যার চিহ্নগুলির সঙ্গতিরক্ষা
আর সবুজ বারান্দার চুক্তিসমূহ
কখনো শ্রবণযন্ত্র ঢাকা রেখেও পাঠভবনের ডানা
বুঝে নিতে হয়-
হাতছাড়া সুরের সঙ্গে মিলিয়ে নেওয়া ঠোঁট ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন