অপদার্থের কবিতা
১.
বামহস্ত নিয়ম
আঙুল থেকে ঝরছে ঝর্ণা
পাখি তার ঠোট ডুবিয়ে তুলে নিচ্ছে খিদে
প্রেম দেখছে প্রবাহ, জলের কৌতূহলে
এটাই নাকি বামহস্ত নিয়ম
২.
ভরশূন্যতা
নিউটনের আপেল আমি খাইনি
যা চিবিয়েছি তা নিজের ভরশূন্যতা
৩.
আলো
আয়নাতে ভাসছে সমস্ত চামারের মুখ
প্রতিফলন বা প্রতিসরণ সম্পর্কে ধারণাহীন মানুষ
দেখে আলোর ঔজ্জ্বল্যতা কতটা মধুর
৪.
মুক্তিবেগ
ফুরিয়ে যাবার গল্প শুরু হলে
ভগবানের কাছে মুক্তিবেগ প্রার্থনা করি
ভগবান আবেগ দেয়
৫.
পারমানবিক
যোজ্যতা কক্ষেই রেখো
গ্রহণ বা বর্জন সম্পর্কিত আগ্রহ শেষ হলে
পারমানবিক করে তুলো ধীরে ধীরে
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন