তোমার বাড়ি
ঘুম থেকে উঠে বেড়াতে যাবো
ঠিক তোমার বাড়িতে ।
তোমার বাড়ি বলতে
একটা নদী ।
নদীর পারে শিবকালী মন্দির ।
একটা সিদ্ধবকুল গাছ ।
তোমার বাড়ি থেকে
ঘাটের পথ দেখা যায় ।
নৌকা থাকে বাঁধা ।
তুমি আজ মাঝি হবে ?
আমি আর তুমি
সান্ধভ্রমণে চলো ,যতদূর চলে যাওয়া যায়...
ঘুম থেকে উঠি আমি
ঠিক চলে যাবো তোমার বাড়িতে
আঙিনায় এঁকে রেখো
তোমার অপটু হাতের কারুকাজ...
যেদিকে তাকাই সেদিকেই তো
তোমার ঘর ।
ছোট-বড়ো পাতায় পাতায় ছাওয়া...
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন