বেলুননামা
১
উলম্ব শব্দগুলোর মাঝে অপেক্ষক কোজাগরী।
বেলুননামায় কেউ খোজে না খয়েরের স্বাদ।
চুনকাম দেওয়ালে নিরক্ষর ল্যাটেরাইট - বর্ণাশ্রম পরিস্থিতি।প্রমানিত পরিস্রুতের গপ্পো বিচারবন্দী।
নিশ্চিত জলজ্যান্ত বিষ - ফানেলাইজেশন্।
২
দড়ির খেলা।ফেলো কড়ি মাখো তেল।লক্আউট ব্যাঙ্কে ডাকাতি।ব্যাঙ নির্ভর শ্রোতা।কুরুক্ষেত্র শেষদিনে এস্পার ওস্পার রঞ্জক।সংবিধানের চাপে - বেলুন ও পেরেক।একগাছে ঝুলছে - সাপনৈতিক সঙ্গমের জড়াজড়িতে মৃত গান্ধীনোট।উধাও সোহাগে কম্বলে জমছে শীত।।
৩
বাতিল শ্বেতকণিকারা প্রশ্ন করে না।শ্বেতকরবী সৌজন্যতায় নষ্ট হচ্ছে প্রেম।কাগজের ঠোঙায় মিশে গেছে খোলা ছাদ - প্রেমিকা ভিড়ছে নিওনের আলোয়।ঝিঝিপোকার গুচ্ছ হয় শহুরে ট্রামলাইন।।
৪
কাকেদের প্যাঁকপ্যাক।মুরগি অবসাদে বেলুনের ছেঁড়া দুমুঠো জমি।কয়েক বিঘা চোখের আকর্ষণে বহুযুগ।মৃত্যু হয় স্পর্শ মরে না।খেলতে যাওয়ার আগে রিগরমটিস তরঙ্গ - সৌরতর্পনে হাজার সূর্য প্রসব করে গ্যালিলিও আঁতুড়ঘরে।।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন