নিহত ভালোবাসায় লালগোলাপ
তুমি মানুষ , কথা বলো-- নিছক
কবিতাওয়ালা বলে ।
হঠাৎ-ই চিঠি দিতে পারি
জঙ্গলে ঘুরতে ঘুরতে--
আমার ভালোবাসা হারিয়ে ফেলবে ?
অবশ্য তোমার কোন মাথা ব্যথা নেই
একটা শর্ত আছে...
কোন গোপন কথা বলতে নেই
নিহত ভালোবাসায় লাল গোলাপ
অদৃশ্য--
কখনও সর্বনাশ , কখন ঝাপসা
কু-আসায় ভরে গেছে মন
কবিতা হাত ছাড়া । দিন কেটে গেল
লেখা হল না---
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন