কবিতার চারাগাছ
লিখবো বললেই লেখা হয় না কতোকিছু
লেখার বাইরেও থেকে যায় কিছু চরম সত্য
আজ আমাদের সভ্যতায়
কবিতার শেকড় গুলো বড্ডো বেশী দূর্বল হয়ে পড়েছে
ওদের জল দাও ,
'খাবার দাও
উষ্ণতা দাও
আদর করে বুকে টেনে নাও
দেখো এভাবেই বেড়ে উঠবে
কবিতার চারাগাছ
তোমাদের ভালোবাসায়
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন