খুদা
চোখের ভেতর কত বাঁশি…
ঠোঁট থেকে ঝরে পড়া শৃঙ্গার
আজীবন ছুটিয়ে মারল।
টলতে টলতে
এখন মাতালেরও শেষমেষ
হাসি ও কান্নার মাঝে!
প্রতিদিন অপেক্ষায় আছে
একটা সংসার…
ঢেউ
যতই
রূপ-ছন্দ-কৌশল নিয়ে বাঁচো,
তবুও
বিকেলের কাছে
প্রতিবার নগ্ন হতে হয়…
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন