আগুন
একবার শুয়েছে বলে মাথা তুলে দাঁড়াল মেয়েটি
মাঝখানে বিছানা, হাতে তার মধুর পাত্র
তাও চোখ নিচু হয়, নিচে পয়মন্ত মাটি
গোপনে ভিজে যাওয়া আমি তার পুরোনো চরিত্র
পুরোনো বলেই ভাত আজ বেড়েছে আগুনে ;
ঠোঁটে সদ্য ধরা চুমু , ধকধক করছে বুক ,
কপালে পাঁচিল , তার ওপর কলঙ্ক ডিঙিয়ে
কার জন্য প্রেম , কার জন্য হিসেবে ভুলচুক !
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন