ইথার প্রশ্নে
১
ইথার মাখানো প্রশ্নগুলোর চূরি।স্বাভাবিক উত্তরগুলো হিমাঙ্কের নীচে হলে - ঘোর অমাবস্যায় মোমবাতি শেষ করা অপরাধ নয়।সাড়ে তিন হাত মাটির সুড়ঙ্গে আগুন বোনার কাজ ব্যস্ত হয় বিশুদ্ধ ক্রীতদাস।দিনের আলোয় জলজ্যান্ত পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ প্রতীকী।।
২
নিরিবিলিতে চোরাবালি অসুখ।সার্কেল ইন্সপেকশন - একক্ মাত্রায় চ্যাংমুড়ি কন্যার সন্ধান।আকাশী সন্ধিতে গোলাপি লাজ্।সব পুড়ে মরে - মরুঝড়ে স্বপ্নিল বুলেট দ্বিতীয় পক্ষ নেয়।কিছু ওম নোনা হয়ে ঝরে পড়ে।।
৩
প্রসূতি যন্ত্রনায় কাদে লৌহমানবী।ঈশ্বরীয় সুবাস নেই - ফুলচন্দনে মিছেমিছি কানামাছি ভোঁ ভোঁ।
একটুকরো বরফ সময় নিয়ে গলে যায় রোদ।এই শতাব্দীর জুতো প্রেমে প্রত্যাক্ষানের উজানি সাক্ষী।।
৪
এয়ারোস্পেসে ধূলো।রবীন্দ্রনাথ - প্রাচীন বংশে জমিদার না হয়ে ঠিকা কাজের লোক।কেয়া পাতার নৌকা শিশির আনলোড করে।পেট থেকে বেরোয় জলহলুদ ক্ষত - শীষ্ন চোষে না সুপারওম্যান সেক্স।
কথায় কথা মেলাবার আনবিক ভেরিফিকেশন্।ক্লিওপেট্রার মুখে অ্যাসিড বাল্ব - বিস্ফারণের দাবি জানায়।।সাদা ঘোড়ার পেটে মানুষের ভ্রূণ।।
৫
এই যে আমি।জানালা।দরজার মাপ।বেহিসাবি।বেশ হলো।বীর্য তাপমাত্রা।একশো পেরোয়।সিগারেট যৌনতা।কর্কট রাশি।মেথি শাক।রক্তাল্পতা।দেশ।সাড়ে তিন ব্যাঙ্ক।উত্তম কুমার।পর্ণ নায়ক।ব্যক্তিগত ব্যঙ।ক ক।জোনাকি পেট।সবাই দেখে।সিরিঞ্জ।
আদিম মানুষ অন্তর্বাস খুলতে ভয় পায় না।
সিরিও কিলার চ্যালেঞ্জ।অ্যালফ্রেড হিচকক্।বিষবৃক্ষে মশার চাক।মানচিত্র।।
৬
বেগুনি দুহাজারের ক্যাশমেশিন শিলমোহরে বেঁধে ঔরঙ্গজেব।জাবর্ কাটা প্রাপ্তিসুখ বলে প্রতিক্রিয়াশীল।অবশ্যই।অশ্রাব্য খিস্তি।ঝিল্লি খিলানে বৃক্কীয় ছলচাতুরীতে মেঘঘন বাঁশের দেওয়াল।সাংষ্কৃতিক বিপ্লবের স্বার্থে স্বার্থপর হলো যে কিশোর - মৈথুন করেছিল কি বিপ্লবোত্তর পর্বে।জনগনমন বাই-ইলেকশনে ভোট পড়ে না - জিতে যায় মাইক্ টাইসন্।স্টেফি গ্রাফ বাসন্ মাজে - এদেশে খেলতে হলে সবিতা ভাবি।চাল পাচ্ছে না মধ্যবিত্ত।গোডাউন উগরে দেয় খরা।সাপের বিষ সোয়েটার বোনে মাঝরাতে মাঝরাস্তায় - এপিটাফ চকচকে ছুরির মতো - পেচ্ছাপে চিনির গন্ধ।।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন