ভালোবাসা
গড়িয়ে পড়েছে কাল আমার ভালোবাসা
সুন্দর ফুটফুটে ছেলেটা কুড়িয়ে নিয়েছে
ভালোবাসার ভাগীদার সে এখন !
আমি সেটা ফেরত চাই ,
তবে পাবো কী করে ?
অন্ধকার সমাজে সকলেই তো গোয়েন্দা
বিনা জলেই জল খুঁজে নেবে তারা
হয়তো তাদের স্বভাবে আমার ভালোবাসা
চিরদিনের জন্য হারিয়ে যাবে l
সত্যি ,অবিশ্বাস্য !
কখন যে ভালোবাসা গড়িয়ে পড়েছে ,
টের পাইনি ?
আর কখন যে ফুটফুটে ছেলেটা
ভালোবাসা কুড়িয়ে নিয়েছে !
হয়তো ও তা , জানতে পারেনি ?
শূন্য উড়ে
পরশের জীবাশ্মটা
পৃথিবীর বাকে মিলিয়ে গেছে |
ছবিসহ নাম আজাদ সমাচার
ঝুলপড়া কেশ আর সর্বনাশ !
নাম জঁটা টিপ টিপ কপালে
বিরামহীন ভাবে শূন্য উড়ে |
পরশ পাথর হাতছাড়া
অন্ধকারটা গলায় সংযোগ !
কে দেখাবে চোখ ফেটে ফেটে ?
কে নেবে সময়ের ভাঁড়াপণ ?
শুধু অপেক্ষার পাহাড় হীম হয় !
উষ্ণতায় সুন্দরতা গলে চলে যায়
এক চেল্টি
এক চেল্টির ডাকনাম অসভ্য
কে না কে রেখেছে সে নাম ?
শুনলেও দেমাকে কষ্ট লাগে !
তাকে বোতাম কিনে দিতে চাই
উপহার স্বরূপ !
তবু এক চেল্টি , তোমার নামটা নতুন বানাও ?
জড়িয়ে নেও আগে পিছে
গাদাগাদা কেথার চাদর l
প্রেম-হিংসা-রাগ ,চেল্টি চেল্টি করে
পুকুর গড়ো
লাথি খেয়ে খেয়ে হাঁপিয়ে পড়েছ তুমি !
সে কষ্টটাও আমি বুঝি
বাংলা ভাষার কীর্তণ
স্নেহের আতরে মাখা ফুল !
ফুলের পাঁপড়িতে সাটানো শব্দ l
মুখের এক এক নরম শব্দের গন্ধে
ফোটানো পাঁপড়ির মতো বাংলা ভাষা
এ ভাষা বৃষ্টির খোলানো চুলে
খেলেই চলে নৃত্যে নৃত্যে !
হারিয়ে ফেলে ক্লান্ত বিষাদ !
এভাবেই মুখে রক্ত ফুটে
তবু বাংলা ভাষার কীর্তণ ছুটে না ?
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন