চন্ডালনামা
শব্দের শব জ্বালাতে জ্বালাতে চন্ডাল
ফিরে আসি নিজস্ব চিড়িয়া ঘরে
দহনের পরে কান্না আনতে গিয়ে দেখি পড়ে আছে শুখা ভূমি আর মৃত ছাই
দূষণের ভিতরে কবে ঢুকে নিজেই নরক
নরকঙ্কালের পাশে সেই কবে থেকে শুয়ে
রাস্তা কখনোই সরল নয় ভেবে নিতে হয়
কিছু বাঁক ও বিপদ ক্ষুধার্ত বাঘ
পালালেও ধরা পড়ে যাই আর এরেনায় ছুঁড়ে দেওয়া হয় পাহারা বসিয়ে
জড়ভরতের উপাখ্যান এখানে সম্ভব নয়
লড়াই ছেড়ে দিলে শূন্য হাতের অপমান
ভস্মের ভিতর একটি আগুন পাখির
জন্ম শেলীর কলমে ফের উসকে দেয়
উড়ানের ইচ্ছেকুসম
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন