ঔঁ
আমার মৃত্যু চেতনা জন্মানোর আগে -- একবার জানতে চাই
ঔঁ শব্দের অর্থ -- যে পৃথিবীর কাছে নিজের মর্যাদা রক্ষা করে
যখন মনে মনে একটা বেদুইন খেলা করে -- ভয় লাগে
আবার যেন কেউ কথা না বলে -- জ্যোৎস্না ভেজা প্রাক্ কালে
সামনে কোনো কুল পুরোহিত এসে দাঁড়ালে -- আমি স্থির
সমস্ত রাত জুড়ে বিস্তার করে -- ঔঁ
একটা মৃত্যু আসে -- কিছুটা ঔঁ নিয়ে তারপর আবার অন্ধকার
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন