ফিরে আসছি
বিশাল বাইসন ঘোড়া হরিণ
ছুটে আসছে ––––
ত্রিশ হাজার বছর পুরনো গুহাচিত্র ।
অবাক বিস্ময়-ঘোর
ইউরোপ এশিয়া আফ্রিকা
অস্ট্রেলিয়া আমেরিকা
ঘুরে ফিরে আসছি ।
আকাশে ফ্যালকন পাখা মেলেছে
খেলা
সানডায়াল
সময়-সময় খেলা ।
অপেক্ষা –––
বর্ষাকাল
জলের ছোট্ট পুকুরে
কাগজের নৌকা-খেলা ।
বৃষ্টি শেষে আকাশের বুকে
রামধনুর সাতটি রঙের খেলা ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন