বাঘ ও মেয়ে
১
কী ভীষণ বাঘছাল প্রিন্টে মেয়েটি
জড়িয়ে ধরল শীত
আহ... আর সেইসব দেহ থেকে ধোঁয়া উঠছে
উঠছে মেয়েটিও ধোঁয়ার সাথে
বাঘের পিঠে, খুঁজছে মেরুদণ্ড
অথচ রাস্তা শেষ হলে মেয়েটিকেও
মুখের ভেতর থেকে একটি দুর্ঘটনার কথাই পড়তে হয়
২
টাইয়ের নট সম্মতি জানালেই
তার ঊরু কেঁপে কেঁপে ওঠে
তার দাবনা বেয়ে অন্ধকার এবং
জ্বলে ওঠে রিং যেখানে বাঘটি
রিংটোন বন্ধ করে চিবোচ্ছে চাবুক কোনো
মেয়েটি আগুন জ্বালালে
বাঘটিও প্রকৃত নিরামিষাশী হয়ে পড়ে
৩
কোনো জংগল নেই যেখানে দুটি বাঘ এক এক করে
প্রবেশ পারে না করতে, তেমন জংগলাকীর্ণ
হয়েই সে সাবান বোলায় দেহে, ঝরায় জল
এবং স্থানে স্থানে মেখে নেয় ক্রিমও
প্রতিটি খাদকের সামনে
প্রকৃত খাদ্যশৃংখল ভেঙে দেয় মেয়েটি
দুর্দান্ত শুভ
উত্তরমুছুনধন্যবাদ :)
মুছুনBagchhalll r exhibition
উত্তরমুছুনBagchhalll r exhibition
উত্তরমুছুন