পাখি ও আমি | কিছুটা দৃশ্যপথ
পাখিটা এখনো আমার জানালায় ঠোঁট ছুঁইয়ে দেখে
জানালার সীমাবদ্ধতা বুঝে যায়
আর নিজেকে ফিরিয়ে নেওয়ার একরাশ যন্ত্রনাগুলো
এক এক করে সাজিয়ে নেওয়ার প্রাথমিক প্রস্তুতি সেরে নেই
আমি জানালাটাকে একটা বায়োস্কোপের মতোই দেখতে থাকি
নিরবিচ্ছিন্ন ভাবে স্পর্শ করার চেষ্টা করি
তবুও আমাদের মাঝে যে নিম্ন কম্পাঙ্কের তরঙ্গ থেকে যায়
সেটাও একসময় কানে অধিক মনে হতে থাকে...
এর মাঝেই নিজেকে সান্ত্বনা দেওয়ার কথা ভাবি―
হয়তো আবার দেখা হবে
সেবার হয়তো জানালা খুলে মেলে দেবো নিজেকে
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন