তুবড়ি @ ধূমকেতু -১
ন্যানোমিটারে মাপা মানুষের জলে নেই আকর্ষণ।
দিনকেদিন কৃত্রিম জলে স্নানপান
বরফের পুতুল হাতছানি দেয়।
মন ও ভূতের বাজারদর মাপি।
তাড়ি বিড়ির চেঁচা ও মিচি।
গোটা মানুষ গিলি ওষুধ ভেবে।
তুবড়ি @ ধূমকেতু-২
নড়া ও চড়া বন্ধ ছাদের টিশার্টের।বায়নালাগা ময়ূরপেখম।কাপড় শুকানোর দড়িতে অন্তরাল বিভিন্ন স্তরের।টাটকা ঠোঁটে কার্বন আল্পনা দেয়।পোড়া আঙুলে পাখিকলজের উষ্ণতা।দেবনাগরীতে পরিণত কৈশোর।
তুবড়ি @ ধূমকেতু - ৩
জাদুঘরে সর্ষেইলিশ রেপ্লিকা।
লিপিকাগানে ছাওয়া আকাশ।
প্রথম কদম ঝরানো স্মৃতি।
কমলাসুন্দরীর পাশে কমলাদৈত্য
কাঠখোদাই করা গোধূলির আলো
আমি ভেঙে ভেঙে তৈরি করা তুমি
গোলাপি আঁচের শাড়ি হয়ে পুরোন গন্তব্যে ফের এবার।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন