পাখিশিকার- ১
একে একে সব গুলি শেষ হতে চলল
তবু আকাশ ভর্তি পালকপাখি
ঝাঁঝরা হয়ে যাওয়া অসীম থেকে
গুলি ঝরছে, পালাচ্ছি ...
পাখিশিকার- ২
বনমোরগের পিছনে তাড়া ক'রে
বিকেল শেষ, চারিদিকে শুয়ে সারি সারি মৃত্যু
আমাকে শিকার করতে এগিয়ে আসছে অচেনা অন্ধকার
পাখিশিকার- ৩
শেষ পাখিটা
শেষ বারের মতো ডেকে উঠেছিল
কী ভীষণ তীক্ষ্ণ
তোমার সিঁদুরের মতো বুকে লেগে আছে
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন