রতন দা
সিঙ্গুরের আকাশটা আগের মতোই সুন্দর
ঘাসের উপর ঘাস ফড়িং, গাছের উপর শালিক
তাদের গলার কণ্ঠে মেঘেরা এখনো আনন্দে বিশ্রাম নেয়।
খবরের পাতা রঙিন হয়, ইতিহাস বাদে ইতিহাস হয়।
সবই তো পরিবর্তন, কিন্তু বড়ই আবশোস
রতনদা কে যারা বলেছিল- 'জমিটা দিবে না...
তোমার মেয়ের বিয়ে আমরা দিয়ে দেব,
তাতে যত টাকা লাগে লাগুক।'
রতন দা হিমালয়ের মতো বুকে শক্তি নিয়ে বলেছিল -
" খবর দার জমিতে কেউ হাত দিবে না, নয়লে ...."
মেয়ের বয়স এখন অষ্টাদশী পেরিয়ে গেছে,
জমির বেড়া ভেঙে আবার চাষ বসেছে।
ঘাস ফড়িং এর আর দেখা পাওয়া যায় না,
সময় হলে কোকিল ডাকে, নানান রঙের কোকিল!
রতনদা কে আর কেউ ডাকে না...
মেয়ের দিকে তাকিয়ে নিরবে কাঁদে ...
দুনিয়াজুড়ে মেহমানেরা আজ রতন দার কাছে বেইমান!
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন