বিমাতার দুধ
মাতৃহারা আমার জন্যে আহা-উহু করে অসংগত যারা আজও কাটাচ্ছ সময়,
তারা সব বিড়াল পুষে আমার নামে দুগ্ধ খেতে দিয়ো।
আমি জানি দুগ্ধহীন পৃথিবীতে বিড়ালছানা কত কষ্টে আছে,
নিরাশ্রয় ভিখারির কোল থেকে তুলে এনে আমার ধরম জানিয়ো !
তোমাদের ভ্রান্তি থেকে অবসর পেতে গেলে এছাড়া আর কোনো
কাজ রেখো না। উচ্ছিষ্ট লালিত বিড়ালছানা সুখী হলে একটি কিশোর
কী গভীর স্বপ্নে ডুবে যেতে পারে তা যদি জানতে,
তোমারও মুক্তি পেতে মিউ মিউ থেকে, কেটে যেত আশঙ্খার ঘোর।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন