১
লক্ষ্যের দিকে
যে পথ সে ছেড়ে চলে গেছে--
সেই পথে যাচ্ছে এখন
এক ম্যাটাডোর লোক
সূর্য ডুবে গেছে
কিছু আলো এখনও ছড়িয়ে ছেঁড়া-ছেঁড়া
বলহরি—হরিবল’-
ক্ষীণ থেকে ক্রমে আরো ক্ষীণ
অন্ধকার ঢেকে ফেলে আঘাসআকাশ
বিপুল বিশ্ব পিছে ফেলে—
নিক্ষিপ্ত তীরের মতন
তন্বিষ্ঠ চলেছে সে লক্ষ্যের দিকে...
২
ভাবি না
শুধু অন্যের দিকে চেয়ে বেঁচে আছি
যে কথা ব’লে অন্যে বাঁচে, সেই কথা বলি—
যে নীরবতায় অন্যে নিরাপদ,তেমন নীরব থাকি
যেভাবে অনুগামিরা হাঁটে,—সেই ভাবে হাঁটি।
যেভাবে সমর্থকেরা হাত তোলে,তুলি।
যেভাবে তোষামুদেরা হাত কচলায়,কচলাই।
যেভাবে ভিখিরিরা হাত পাতে,—হাত পাতি।
পিঠ জুড়ে ক্রমাগত মট্ মট্ আওয়াজ!
৩
সময়ের চোখে
কথা খাঁচায় জমতে জমতে ডানাভাঙা পাখি।
যে একদিন বাক্যন্ত্র এড়িয়েছিল আশংকায়
তার নাম ফর্দ থেকে কাটা পড়ে গেছে
সময় বানাতে চেয়েছিল যাকে বীর
সময়ের চোখেই সে আজ ক্লীব
ঝিরি ঝিরি ভয়ে ভিজে গেছে আখার আগুন
আজ তাই জীবন্ত রক্তমাংসে মিশে গেছে
শ্মশানের চিতাভস্ম ছাই।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন