হিসাব
যা কিছু ফেলে দেওয়ার মতো
সবই হিসেবের খাতায় টুকে রেখো।
অন্তত কাছে থাকার সময়ে
ঝালমুড়ির খরচ কিংবা
কমদামে কেনা বইটার প্রসঙ্গ বাদ থাক।
নর্তকী
ঘুরে ঘুরে উঠেছে ধোঁয়া,
পাথরের নিষিদ্ধ পল্লীতে।
একা কোন নারী ত্রস্ত চোখে
পায়ে নূপুর পড়েছে।
ঘুমানোর আগে দেখে নিচ্ছে রাস্তা তার প্রতীক্ষায় কিনা!
রাত ফেরানোর কথা
আমার কাছে ফিরছে সবকিছু।
চৌহদ্দি, পুরনো দালান মাটির প্রদীপ।
আমার কাছে শিখছে অশরীরী, মন্ত্র কিংবা বাঁচতে থাকা মল্লার আত্মিক।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন