সেলফি
যুবতী সেলফি তখনও বিভোর
যে রক্তের ঢেউ ভাসালো তার চরাচর নেই
টাঙানো ছবিতে দু-বেলা ধূপ
পথ চলতি বিজ্ঞাপন - সংযত হয়ে পথ চলো
বুড়ো আঙুলের ব্যবহার শুধু তাই অনিয়মে
মায়ের চিবুক গড়িয়ে পড়ে অশ্রু
এখন শুধু মাঝে মাঝে গ্যালারি থেকে
সেলফি ছবিটা বেরিয়ে আসে
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন