চটি বিষয়ক
চৌরাস্তার মোড়ে জুলাই সংক্রমণ ও
মাছের আঁশের মতই খুলে পড়ছে অসুখ
খুলে পড়ছে কন্ডোমজনিত চেতনা
আর্টিকল লিখছি হাওয়াই চটি বিষয়ক
আর মাটি বাস্প নিচ্ছে
বাঁদিকের মানচিত্রে কোনো কাঁটাতার নেই
নাভিপ্রকল্প
সংশ্লিষ্ট দুপুরের কথা বললেই
ঠোঁটের বৃন্তে নিমফুল ফুটছে
তুমি খুব ছুঁয়ে দিচ্ছ কুয়াশাভেজা পালকজন্ম
আমি দার্জিলিং খুলছি
আর সামান্য বালাসনের নাভিপ্রকল্পে
বোঁটা বোঁটা নগ্ন ঢেউ প্রশান্ত হচ্ছে...
এই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে।
উত্তরমুছুনদুটি কবিতাই দারুন।
উত্তরমুছুনএই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে।
উত্তরমুছুনধন্যবাদ। ও নতুন বছরের শুভকামনা।
মুছুনখুব ভালো
উত্তরমুছুন