আদরের আগে
আদরের আগে
তোমার অভিমান হয়, দৃষ্টিকোণ পার্থক্য এনে দেয়
তবু স্বীকার করো না ।
শীত আসলে যেমন জোর করে নতুন গুড়ের জোগান,
পিকনিকে যেতে হয় আমাদের কমলালেবুর মতো
বলেছি- বেড়িয়ে পড়ো !
নিয়মমাফিক জুয়াতে, কল্পনার ভুশুণ্ডির মাঠে দাঁড়িয়ে
দৈবমুহূর্তে তোমাকে চমকে দেওয়া
গায়ের জোরের বিশ্বাসে, সোহাগি কবিতায়
মায়া শরীর পুড়লে চিতা থেকে কীট অণু, বিপন্ন আমরা
ধারণ করি পরস্পরকে ।
শুঁড়িপথে ঠোক্কর খেয়ে বারাসাত হয়ে হিজলের বনে
কোনোদিন কি যাওয়া হবে ?
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন