নজরবন্দী
অলিন্দে শহুরে বাতাস
বিজ্ঞাপনের সহজ হাসিমুখ
সিরিয়াস নাগরিক ।
শ্বাপদের আওয়াজ
সংলাপের কোলাহল
গর্ভগৃহের জটিল রহস্য ।
কাহিনীর নেপথ্যে অন্তর্জাল
ভগ্ন দেয়ালের আর্তনাদ ।
অসময়ে নজরবন্দী বাসিন্দা
গৃহস্থের বিবর্তনের কর্মক্ষয়
অঙ্গারে পুড়ে যায় দেহ ।
আমি ছাই হয়ে বেঁচে থাকি মিথ্যে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন