মা-সখী
ঘুরে ঘুরে ঠিক করছি মা, আমারই; যদি ফোটে ঝিলে!
ক্যাচক্যাচ কুচকাওয়াজ, গরুর গাড়ির, টোপর ফেলা,
হজম করেন দশমাস, মা-সখী;
উলের পোশাকে রাখেন স্পর্শ, বাবা গোছাতে;
পেলে তাকে, গালে লাগিয়ে বিমানের ট্যাটু, বলতাম-
ভোঁ ভোঁ, দ্যাখো তো মা, ওড়ে কেমন!
একটি ভোঁতা মেশিনের নাম- সূর্য, কুয়াশাকালে, ঘড়ঘড় ফোটে, দিনের স্যুটকেসে;
তিস্তা মা আমার, মেগাবাইট দাগিয়ে রাখেন, বাংলা ক্যালেন্ডারে
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন