হিজাব
এক-বিংশ শতকে’র
এক শপিং মলে’ তার সাথে প্রথম দেখা,
এবং শেষও বটে...
শেষ হয়তো হত না..
কিন্তু সে নিজেকে চেনাতে পারলো কই !
আমার কাছে...
না নিয়তি নয়,
সমাজের একটা নিয়মে’র খাতিরেই..
একটা পর্দা তার পরিচয় গোপন করে রাখলো..
সারা জীবনের মতো....
চোখ দুটো তার ছিল গভীর,
অনেক কাছ থেকে তার চোখ দুটো দেখেছিলাম...
ক্ষণিকের মাঝেই তার চোখে পলক পরার সাথে সাথে
আমার হারত-বিট পরতে থাকল....
একে.. একে....
তার গলার মিষ্টি নেশায় মনটা বুঁদ হ্যে গেল
কিছু সময়ের জন্যই..
কিন্তু ছিল বেশ ভালমতই....
অন্য সবাই এর মতই সে চলে গেল..
শপিং-মল ছেড়ে.
যাওয়ার সময় শুধু দিয়ে গেছিল এক পলকের চাহনি
আর তার গলার আলতো ইশারা...
দেখা হয়নিকো আর
তার সাথে,
কেননা ঢাকা ছিল সেই মুখ... হিজাবে...
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন