২৫শে ডিসেম্বর
কাকের চিৎকারে ডুবে যাওয়া একটা সকাল...
যেমন দুপুর বারোটার সময় নড়ে উঠে এগিয়ে আসত
দুটো চকমকি পাথর…
ঘসা লাগছে—ফিনকি দিয়ে গড়িয়ে পড়ে আঠালো-কালি…
একবারে সন্ধের মুখেই ঝুপসি গাছের আড়ালে প্রবীণ এক তক্ষক
‘হ্যালো’ বলে গেল... রাত্রির আঁকাবাঁকা শাখাপ্রশাখায়
ঝুলছে প্রকাণ্ড সব দস্তানা আর কালো মোজা…
থরে থরে শূন্যতা…
এই নিশিপুরের ঘেরাটোপ থেকে নিয়ে চলো সান্তাবুড়ো,
আমি সাদা বরফ দেখতে চাই
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন