হাসির খোরাক
বয়সের নেই গাছ পাথর ...
এখনো ভাবো যুবক নিজেকে !
প্রসাধন করে জমকালো হও ..
ছবি দিয়ে দাও ফেসবুকে ...
কত ভঙ্গিমা , কত স্থানে ঘুরে ..
কত কায়দায় চাউনী বদল !
বউদিকে পাশে বার বার নিয়ে ..
বোঝাতে চাও এ জুটি সফল !
বয়স ঢাকতে বয়স কমাও ...
অনুজকে ও দাদা বলে দাও !
রকমসকম দেখাও এমন
হাসির খোরাক হও ..
বাস্তবেতে মনে হয় ,
তুমি এমন মানুষ নও !
আলোকের স্রোতে
তোমাদের সাথে ,
হেসে খেলে ,
কেটে যায় দিন ;
জানি না এ মোহমায়া
কবে হবে ক্ষীণ !
তোমাদের কথাগুলো
কানে সদা ভাসে ,
লেখা কথা তবু কেন
মনমাঝে আসে ?
কিশোর তরুণ সব
লেখালেখি করো ,
হৃদয়ে আবেগ আছে
লেখনীতে ভরো !
আর যাঁরা আছেন
তাঁরা অভিজ্ঞতায় ঋদ্ধ ,
তাঁদের অনেকের কাব্য ,
দারুণ সমৃদ্ধ ;
সবাই এগিয়ে চলি
আলোকের স্রোতে ,
উদ্দীপনাপূর্ণ
আনন্দময় পথে !
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন